বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মাদক সন্ত্রাসী আটক করতে শহর ব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া, বাবুরাইল, নলুয়াপাড়া সহ কয়েককটি এলাকায় সদর মডেল থানা ওসি কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জনকে আটক করা হয়। বাকি মাদক ব্যবসায়ীদের না তাদের বাড়ির আসবাবপত্র আগুন দিয়ে জালিয়ে দেয় সদর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নলুয়া পাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ি রনি চৌধুরীকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র জনগনের সামনে নিয়ে সেগুলোতে অগ্নিসংযোগ করেন সদর থানা পুলিশ। এসম উপস্থিত স্থানীয় জনগন পুলিশের এমন কর্মকান্ডে সাধুবাদ জানান। ভবিষৎ এ এমন অভিযান চলমান রাখতে অনুরোধ জানান।
আটককৃতরা হলেন, শহরের নলুয়া পাড়া এলাকার মৃত সুলতানের ছেলে জামাই মাসুদ, জল্লারপাড়া এলাকার নিজামউদ্দিনের ছেলে ওমাদক ব্যবসায়ী মো. সজিব ও ২ নং বাবুরাইল এলকার মো. আলমাছের ছেলে মো. আল রাজু ও আল রাহাত ।
অভিযানের বিষয়ে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। সে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স করতে মাঠে কাজ করছি। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছে। এই অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন মাদক ব্যবসায়ী যারা পলাতক রয়েছেন তারা এসে আত্মসমর্পন করেন। নতুবা তারা যেন এলাকায় না ফিরে আসে।

