বিজয় বার্তা ২৪ ডট কম
আল্লাহ্ কসম করে বলছি আমি শামীম ওসমান কাউকে ছাড় দিবোনা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান।
শনিবার দুপুরে রুপায়নে ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন বাহিনীর হামলায় আহত শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল কালামকে দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আল্লাহ্ কসম করে বলছি আমি শামীম ওসমান কাউকে ছাড় দিবোনা সে যেই দলেরি হোক না কেন । অপরাধীদের কোন ছাড় নেই। আজকের পর থেকে রুপায়েনে যারা আছেন আমার মা বোনারাও আছেন এখানে আপনারা বুক ফুলিয়ে বাহিরে বের হবেন কোন ভয় নাই ।যারা রুপায়েনে হামলা চালিছেন প্রত্যেকে আহত পরিবারের কাছে এসে মাফ চাইতে হবে । না হলে আমি প্রত্যেকে ঘড় থেকে বের করে রুপায়েনে এনে পিটাবো ।

তিনি আরো বলেন, এখানে রুপায়নে যারা হামলা করেছেন তাদের প্রতিনিধি আছেন । তাদের মাধ্যেমে আমি ম্যাসেজ টা জানিয়ে দিতে চাই ।আমার মা বাবার কসম করে বলছি আজ কে পর থেকে যদি বাহিরের কেউ রুপায়েনে পা রাখে তাদের ঘড় থেকে বের করে নিয়ে আসবো ।
তিনি আরো বলেন, রুপায়েনের এখানে যারা রয়েছেন আপনাদের প্রতি আমার কষ্ট একটাই আপনারা আমাকে আপন ভাবতে পারেনি। এই ঘটনাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আর এই যে এখানে আমার দলের নেতারাও রয়েছেন । এদের কে নেতা বানিয়েছেন আল্লায় জানে এরা নেতা হওয়ার কোন যোগ্যতাই রাখেন না এতো বড় একটা ঘটনা আমাকে ফোন করেও কেউ জানায়নি ।
