বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক, সন্ত্রাস ও আলোচিত মামলার অভিযানে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে সম্মাননা পদক ও সনদপত্র পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সিনিয়র ইন্সপেক্টর মো. এনামুল হক।
মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এনামুল হকের কাছে এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন।
ডিবির ইন্সপেক্টর এনামুল হক তার প্রতিক্রিয়ায় জানায়, মহান আল্লাহতালায়ার কাছে শুকরিয়া আদায় করছি। এই জেলায় আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভূমিদস্যু, ঝুট সন্ত্রাসী সহ সকল অপরাধীর বিরুদ্ধে কাজ করে নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ রাখাবো। আমাদের সুযোগ্য এসপি হারুন স্যার নেতৃত্বে আমরা অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়াবো। এসময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল-মামুন সহ এসমপি হারুন ও সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম, পিপিএম। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক, ও অতিরিক্ত ডিআইজি (অপ্স এন্ড ইন্টিঃ) মোঃ আসাদুজ্জামান, বিপিএম ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার মহোদয়গণ।

