বিজয় বার্তা ২৪ ডট কম
সকল ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সাহস নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান সেনাদের আছে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম।
সম্প্রতি তাকে নিয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) ও শামীম ওসমানের্ অনুসারীদের সাথে ষড়যন্ত্রের কথা ইঙ্গিত তিনি তার ফেসবুকে স্টেটাসে এই মন্তব্য লিখেন।
তিনি স্টেটাসে উল্লেখ্য করেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি জানি। এও জানি নিশ্চিত কাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এ সময় আমার দেশে থাকাটা খুব জরুরী ছিলো। তোমরা প্রস্তুত থেকো আমি আসছি খুব শিঘ্রই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সাহস শামীম সেনাদের আছে। যখন প্রথম জয়বাংলার শ্লোগান শিখেছিলাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই শ্লোগান দিয়েছিলাম। আমি প্রস্তুত।কেউ যদি মনে করেন আমরা ভীত তাহলে ভুল করবেন। মৃত্যুকে আলিঙ্গন করেই জাতির পিতার আদর্শের রাজনীতি করি শামীম ওসমানের নেতৃত্বে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রশাসনকে নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগ এনে মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন উক্ত থানার ওসি মঞ্জুর কাদের। এদিকে মাদক ব্যবসার সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুকে ও শিশু সাদমান সাকিকে অপহরণে হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলকে জড়ানোর অভিযোগ আনা হয়। এই নিয়ে নারায়ণগঞ্জে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শহরে এক ধরনের উত্তপ্ত বিরাজ করছে।
