বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জেে জুয়ার বোর্ড পরিচালনাকারী সাংবাদিকদের বিরুদ্ধে অতিশীঘ্রই আইনগঞ্জ ব্যবস্থা নিচ্ছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শহরের বিভিন্ন পয়েন্টে মহড়া শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, অপরাধী যেই হোক না কেন। যত বড় প্রভাবশালীই হোক না তাকে আমরা পুলিশ বাহিনী কোন ছাড় দেবোনা। ইত্যিমধ্যে আমরা পাগলা মেরিএন্ডারসনে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৬৮ জনকে আটক করেছি।
পত্রিকার সাইনবোর্ড চালানো জুয়ার বোর্ড অভিযান চালিয়েছি। সেই জুয়ার বোর্ড উচ্ছেদ করেছি।অনেককে আটক করেছি। সেখানে কয়েকজন সাংবাদিক জড়িত আছে বলে আমরা তথ্য পেয়েছি।সেই জুয়ার বোর্ড তারা চালান। অচিরেই সেই সব সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের পরিস্কার কথা এই শহরে কোন জুয়ারী, মাদক ব্যবসায়ী, বালু চোর, চাঁদাবাজ সহ কোন অপরাধীকে ছাড় দেবো না।
তিনি আরো বলেন, কিছু দিন হল নির্বাচন শেষ হয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মহড়া দিয়েছি।শহর প্রদিক্ষন করে দেখলাম রাস্তার ফুটপাতগুলো দখলে ছিল।তা মানুষের চলাচলা স্বাভাবিক রাখতে উচ্ছেদ করে দিয়েছি। এই মহড়া আমরা নিয়মিত করবো।
এসময় পুলিশ সুপারের সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, ডিবির পরিদর্শক মো. এনামুল সহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগন

