বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসী জাকির বাহিনী সন্ত্রাসীরা মোশারফ মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় উভয় পক্ষের ১৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হামপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ফয়সাল, শান্ত ও জাকারিয়া ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারনা থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ ও এলাকাবাসী। এ পুলিশ খোরশেদ, আখতার ও সুজন ৩জনকে আটক করে।
সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে ৪টি সিএনজি যোগে ২০-২৫ জনের একটি দল ভবনাথপুর গ্রামের দিকে যাচ্ছিল। এসময় তারা থানার থামনে ভবনাথপুর সেতুর সামনে আসলে সাবেক এমপি কায়সার হাসনাতের ছবিযুক্ত টি-শাট পরিহিত যুবকরা রামদা, হকিষ্টিক, ছোড়া ও দেশীয় অস্ত্র নিয়ে মোশারফ মেম্বারের ভাই ফয়সাল ও তার সমর্থক শান্তর উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে মারাতœক আহত করে জঙ্গলে ফেলে রাখে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী জাকির বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে মোশারফ মেম্বারের ভাই ফয়সাল, শান্ত ও সন্ত্রাসী জাকির বাহিনীর জাকারিয়ার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ খোরশেদ, আখতার ও সুজন নামে ৩জনকে আটক করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহ ৩জনকে আটক করা হয়েছে।
