বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনরাগাঁয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বাবা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা স্থানীয় দড়িকান্দি এলাকার বাসিন্দা।
সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা জসিম উদ্দন তার স্ত্রী সানজিদা বেগম ও পাঁচ বছরের শিশু মেয়ে জান্নাতকে নিয়ে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। রাতে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এসময় মল্লিকেরপাড়া এলাকায় একটি যাত্রীবাহি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মাঝখানে থাকা মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন। আহত হয় মোটসাইকেলের চালক বাবা জসিমউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ এবং দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে।
