বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে কোন প্রকার আপোষ নেই। কখনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না আর থাকবোও না। অপরাধী যেই হোক তাকে ছাড় নেই। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি। পাশাপাশি বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে কাজ করছি। বেশ কিছুদিন যাবৎ কিছু কুচক্রি মহল রাজনৈতিক প্রহিংসা হয়ে আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। যা খুবই দুঃখজনক। গত ৭ মার্চ স্থানীয় পত্রিকায় “ওদের কাছে অসহায় বিসিকের শ্রমিকরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে আমাকে মোবাইল ছিনতাইকারী ও মাদক বিক্রির সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে লেখা হয়। যা সম্পূর্ন ভিত্তিহীন ও বানোয়াট। এছাড়া স্থানীয় একজন ইউটি মেম্বারের শ্লেটারের কথা উল্লেখ্য করা হয়েছে। সে বিষয়টিও সঠিক নয়। আমার এলাকায় খোজ নিলে জানা যাবে আমি কেমন প্রকৃতির মানুষ। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাদের উপর আস্থা গোটা জাতির। আর সাংবাদিক ভাইয়েরা যদি সঠিক তথ্য না নিয়ে কোন প্রকার যাচাই বাছাই না করে সংবাদ করে তাহলে সংবাদ মাধ্যমের উপর আমাদের সাধারণ জনগনের আস্থা ও বিশ^াস হারিয়ে যাবে। আমি এনায়েত নগর ইউনিয়ন পরিষদেও বিসিক শাসনগাও কলাবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় সুনামের সাথে বসবাস করছি এবং ব্যবসা করে আসছি। কখনো কারো ক্ষতি করিনি। কোন খারাপ কাজের জড়িত ছিলাম না আর থাকবো না। আমার বিরুদ্ধে কোন মামলা নেই বা কো খারাপ কোন অভিযোগও নেই। আমার এলাকার মানুষদের কাছে খোজ নিলে জানতে পারবেন। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ ভবিষ্যৎ এ সংবাদ প্রকাশের পূর্বে তথ্য যাচাই বাছাই করে সঠিক সংবাদ প্রকাশ করবেন। আমি “ওদের কাছে অসহায় বিসিকের শ্রমিকরা” শিরোনামের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে এনায়েতনগ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন বলেন, রাকিবুল হাসান মোমিন অত্যন্ত ভদ্র স¦ভাবের মানুষ। আমরা তাকে কোন খারাপ কাজ করতে দেখিনি। ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত মোমিন। দলীয় কর্মসূচিতে তাকে বিশাল মিছিল নিয়ে যোগদান করতে দেখা যায়। তাকে হেয় করতেই কিছু কুচক্রি মহল মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
আওয়ামীলীগ নেতা মুসলিম সর্দার জানান, মোমিন দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সমাবেশে মোমিন মিছিল নিয়ে অংশগ্রহন করেন। পাশাপাশি সে ব্যবসা বানিজ্য করে। তাকে কখনো কোন খারাপ কাজ সাথে জড়িত থাকতে দেখিনি।
