বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে মাসব্যাপী সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের কর্মসূচি হাতে নিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।শুক্রবার দুপুরে বৃহত্তর চানমারী সবুজবাগ এলাকার হাজী মহাব্বত আলী মসজিদে মুসল্লিদের মাঝে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরেন এবং তা প্রতিকারের জন্য ঐক্যবদ্ধ হতে বলেন। এসময় তিনি শামীম ওসমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ও তার মাদক ব্যবসায়ীদের সোচ্চার ভূমিকার কথা তুলে ধরেন। তিনি এসময় সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানে সমাজের সকলের অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি আবদুর রশীদ, সেক্রেটারি মোহাম্মদ শামীম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
