বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আগামী ২ মার্চ জনসভা সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত করা হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টায় চাষাঢ়াহোয়াইট হাউজ রেস্টুরেন্টে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুব আলম বাবু, আওলাদ সরকার, বাবু সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো.তানভীর ভূইয়া, নূরে আলম রঞ্জু, দপ্তর সম্পাদক নাজীম মৃধা, আইন বিষয়ক সম্পাদক মো.হাবিবুল্লাহ রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরে আলম সুমন, সহ সম্পাদক মো. আরমান, জেলা ছাত্রলীগ নেতা, সোহান ভূইয়া, সোনারগাঁ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সাগর আহমেদ রনী, সহ সভাপতি মো. সোহেল, সাকিব আল হাসান, সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রবীন, সোনারগাঁ পৌর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক রাকিব হাসান, সাংঘনিক সম্পাদক,গাজী জুয়েল, আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ, ইকরাম, ফটো সাদ্দাম, বাসু, পারভেজ, তাহরিন, আশিক, অনিক, মুন্না, লিমন, মাহরুফ, মোবারক, সাব্বিরসহ অন্যান্যরা। এসময় সাংসদ শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পরে জনসভা সফল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন সহ সাবেক ছাত্রলীগের নেত্রীবৃন্দ এবং সোনারগাঁও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগে সভাপতি।

