বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিল্লাল হোসেন (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন এলাকার বালুরমাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেনের বাড়ী ভোলা সদর উপজেলার মেদুয়া এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশাহ আলম জানান, কাঞ্চন এলাকার বালুরমাঠ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, লাশের পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিলো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ধারনা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন ইউএসবি এক্সপ্রেস নামে একটি কোম্পানিতে চাকুরি করতেন বলেও জানান পুলিশ।

