বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়াসহ পূর্ন প্যানেলের ১৬ জন বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান।
শুক্রবার সকালে এক বার্তায় তিনি জানান, প্রার্থীদের বিজয়ী করতে জর্জকোর্টের বিজ্ঞ আইনজীবীগন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যারা সহযোগিতা করছেন ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।
