বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জুয়েল-মোহসিন পরিষদের্ পূর্ন প্যানেলের বিজয় প্রত্যাশা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
বৃহষ্পতিবার নির্বাচন শুরু থেকে আদালত পাড়ায় অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন চৌধুরী, সহ- সভাপতি এডভোকেট আলী অকবর, এডভোকেট জাহাঙ্গীর আলম,আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রায়হান, তানভির, নুরে আলম রনজু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু,আইন বিষয়ক সম্পাদক মো হাবিবউল্লাহ রানা, কার্যকরী সদস্য সায়েক রেজা, হাসিব, ইমতিয়াজ, শুভ, ইকরাম ও সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাদের পূর্ণ প্যানেলের বিজয় প্রত্যাশা করেন।
