বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রাইভেটকার উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। সকালে উপজেলার তালতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হল, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের কাজম আলীর ছেলে শহিদুল্লাহ মোক্তার, বড় ফাউসা গ্রামের ইলু মিয়ার ছেলে রিপন, মারুয়াদীর জোহর আলীর ছেলে রাজু ও বাঘানগরের মোমেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলাম জানান, ঘন কুয়াশার কারণে এশিয়ান হাইওয়ের সোনারগাঁয়ের তালতলা এলাকায় প্রাইভেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনরা কোন কিছু না জানিয়েই তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।

