বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল ১১ টায় “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মুখে ৬৪০জন অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, মহিলা নেত্রী আঞ্জুমান আরা আকসীর, রোকসানা খবির, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, আলহাজ্ব রমজানুল রশিদ, হাজী মোঃ মনির হোসেন, হাজী আহাম্মদ আলী বেপারী, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, ওয়াহিদুজ্জামান, শফিকুল ইসলাম খান, ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন, পারভেজ খান, আব্দুল কুদ্দুস আজাদ, আজমত উল্লাহ খন্দকার, আব্দুস সাত্তার ভুট্টো, আলমগীর চৌধুরী, হাজী মোঃ লোকমান হোসেন, মোঃ আবদুল হাই, হাজী মোঃ সেলিম হোসেন, হাজী মোঃ ইউনুস মিয়া, নাজমুল হাসান নান্নু, আশরাফুজ্জামান পাপ্পু, মাকিদ মুস্তাকিম শিপলু, আবুল কালাম আজাদ, খাজা আহাম্মদ, খ ম সুলতান প্রমুখ।
কম্বল বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ লক্ষ্যকে ধারন করে প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনটি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সাধ্যমত ত্রাণ বিতরণ করে আসছে। এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানদেরকে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের মতো দুঃস্থদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে অন্যান্য বক্তাগণ বলেনÑ সারাদেশ যখন শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাপছে সেই সময়ে নারায়ণগঞ্জের দুঃস্থ শীতার্তদের মাঝে শীতের কবল থেকে মুক্ত রাখতে আজ ৬৪০ জন ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হল। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ সাধ্যানুযায়ী অসহায় দরিদ্রদের মাঝে সামান্যতম ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসলে আমাদের সমাজ তথা দেশ আরো বেশি সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

