বিজয় বার্তা ২৪ ডট কম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের নির্বাচিত ৫ সংসদ সদস্য শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, ৪ আসনের এমপি শামীম ওসমান,৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা,২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী শপথ গ্রহণ শেষে সংসদ সচিবালয়ের দাপ্তরিক আনষ্ঠানিকতা সম্পন্ন করেন।
শপথ নেওয়ার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের অন্যান্য বিজয়ী নেতৃবৃন্দ । এমপিদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। পরে তিনি দশম জাতীয় সংসদের স্পিকার হিসেবে নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংখ্যগরিষ্ঠ দল আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের কয়েকজন এমপি শপথ নেন।
