বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের সহধর্মিনী এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, রাজাকার, জঙ্গীবাদ, বোমাবাজী ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বিএনপিকে ভোট দিলে সেই ভোট পাবে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী শক্তি। ধানের শীষ শুধু এখন বিএনপির নয়, তাদের সাথে রয়েছে জামায়াত-শিবির। যারা ৭১’র স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীকে দিয়ে এদেশের ৩০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এবং দুই লাখ মা-বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের উত্তর কদমতলী এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের নৌকা প্রতীকের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
লিপি ওসমান বলেন, যারা আমাদের ধর্মকে ব্যবহার করে, যারা ধর্মের অপব্যাখ্যা করে নিজের স্বার্থে তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সন্তানদেরকে জঙ্গী বানায়। যারা ধর্মের নামে মানুষ পুড়িয়ে মারে, ওরা ক্ষমতায় যাবে বলে বিগত দিনে আগুন দিয়ে, পেট্রোল বোমা ও গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। সেই স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাসীরা আবারো জোট বেধেছে। ওরা মানুষ পুড়িয়ে মেরে আবার মানুষের কাছে ভোট চায়। সেই ৭১’র স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদরদের দোসররা মহান স্বাধীনতার মাসে ভোট চাইতে মাঠে নেমেছে। তারা ৭৫’র পর বহু ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত করছে। তাই ভোট দেওয়ার আগে সঠিক বিচার বুদ্ধি ও বিবেক দিয়ে বিবেচনা করে আপনার মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন।
নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন আলার সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা ডিএম শাহজাহান, গোলাম মোস্তফা, সবুর, আলা উদ্দিন মেম্বার, গাজী টিপু ও তানজিম কবির সজু প্রমূখ।
এসময় তিনি আরো বলেন, এ আসনের স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, বিদ্যুৎ-গ্যাসসহ অবকাঠামো উন্নয়নে শামীম ওসমান ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। নারায়ণগঞ্জের ২২ লাখ মানুষ ৩০ বছর যাবৎ জলাবদ্ধতায় দূর্বিসহ দূর্ভোগের মধ্যে ছিলেন। সেই সমস্যাটি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ৫’শ ৫৮ কোটি টাকা পাশ করিয়ে কাজটি সেনাবাহিনীকে দিয়েছেন। সেনাবাহিনী দক্ষতার সাথে কাজটি করছে এবং ইতিমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছর এ কাজটি শেষ হলে ডিএনডির মানুষকে আর জলাবদ্ধতার মধ্যে থাকতে হবে না। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনকে মাদক মুক্ত করতে চান, এ আসনকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে চান। তিনি যা বলেন তা করে দেখাতে চেষ্টা করেন এবং করে দেখিয়েছেনও। তাই আপনাদের সহযোগিতায় উন্নয়নের কাজটি যেন চালু থাকে। সে দাবী নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ন নির্বাচন। আপনাদেরকে প্রমান করতে হবে যে আপনারা সচেতন নাগরিক। বিগত দিনে যে কাজ হয়েছে সে কাজের যদি মূল্যায়ন না করেন তাহলে ভবিষ্যতে কেউ কাজ করতে উৎসাহ পাবে না। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষকে বিপথগামী করছে তাদের সম্পর্কে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের একটি সিদ্ধান্ত আগামী ভবিষ্যত প্রজন্মকে একটি সঠিক গন্তব্যে পৌছে দিবে। যদি আপনারা ভুল করেন তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা বাধাগ্রস্থ হবে। যদি আপনারা সিদ্ধান্তে ভুল করেন তাহলে ঠকবে বাংলাদেশ, ঠকবেন আপনি এবং ঠকবে আপনার ভবিষ্যত প্রজন্ম।
