বিজয় বার্তা ২৪ ডেস্ক
আজ দৈনিক সংবাদচর্চা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র পিতা মো: আলিম উল্লাহ’র ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৬ মে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৪পুত্র ৭কন্যাসহ অংসখ্য গুণগ্রাহী রেখে যান ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার বাদ আসর তার ফতুল্লার কাশীপুরস্থ বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মরহুমের পরবিারের সদস্যরা সবাইকে উপস্থিত থেকে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেছেন।
২০০৪ সালের ১৬ মে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সরকারী চাকুরে। ব্যক্তিগত জীবনে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) অধীন চাকুরীরত ছিলেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।
প্রয়াত আলিম উল্লাহ’র বড় পুত্র মো: হাবিব উল্লাহ সাধারণ বীমার সহকারী ব্যবস্থাপকের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। দ্বিতীয় পুত্র বর্তমানে জনতা ব্যাংকে কর্মরত রয়েছেন।
মো: আলিম উল্লাহ’র বড় নাতি ড. ইকবাল হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক।