বিজয় বার্তা ২৪ ডট কম
নগরীর বঙ্গবন্ধু সড়কের সংষ্কার কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি। গতকাল শনিবার সকালে নগরীর চাষাঢ়াস্থ লুতফা টাওয়ারের সামনে সড়কের পরিদর্শনে আসেন তিনি। এসময় তিনি ঘুরে ফিরে কাজের তদারকি করেন।
সর্বসাধারণের সাময়িক ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে কাউন্সিলর বিন্নি বলেন, ‘এই কাজের জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটা সাময়িক। আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ হতে এই ভোগান্তির জন্য অনুতপ্ত। তবে এই কাজটি সম্পন্ন হলে সড়কটি সম্পূর্ন সচল হয়ে যাবে। তখন ভালো সড়কে চলতে পেড়ে এই ভোগান্তির কথা কারোই মনে থাকবে না।’
