BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

গার্মেন্টস শিল্পে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না-সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
ডিসেম্বর ৭, ২০১৮
in লিড, সদর থানা
0
গার্মেন্টস শিল্পে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না-সেলিম ওসমান
2
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
বিজয় বার্তা ২৪ ডট কম
০৬ ডিসেম্বর’১৮ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি-এর ৩৮তম সভা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মোঃ মুজিবুল হক এম.পি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিকেএমইএ’র পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিকেএমইএ’র সভাপতি এ.কে.এম সেলিম ওসমান, এম.পি.। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর তথা অন্যান্য গার্মেন্টস্ অধ্যুষিত অঞ্চলে যে শ্রমিক অসন্তোষ বা শ্রম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে/হচ্ছে, তা এঁড়াবার জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণের বিষয়ে চূড়ান্তভাবে আলোচনা করা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব আফরোজা খান, শিল্প পুলিশের অতিরিক্তি মহাপুলিশ পরিদর্শক আব্দুস সালাম পি.পি.এম, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিকলীগের শ্রমকল্যাণ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ পলাশসহ  বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা সংস্থা, শ্রমিক সংগঠন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩০ ডিসেম্বর’১৮  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কেউ যাতে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বা মহলের ইনধনে বা যোগসাজসে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে এবং গার্মেন্টস সেক্টরে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সেবিষয়ে মালিক-শ্রমিক সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিকেএমইএ সভাপতি বলেন, যারা তৃতীয় পক্ষের/সুবিধাবাদী গোষ্ঠীর উষ্কানীতে এধরনের নৈরাজ্যকর শ্রম পরিস্থিতির তৈরি করে, তারা অবশ্যই দেশ ও জাতীয় শত্রু। তাদের অপরাধ রাষ্ট্রদ্রোহীতা/দেশদ্রোহীতার সামিল। উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর’১৮ তারিখে বিকেএমইএ থেকে পত্র (সূত্র নং-বিকেএমইএ: ৫৫/কমপ্লায়েন্স/জাতীয় নির্বাচন/২০১৮/৮২২৪) মারফত বিকেএমইএ সদস্যভূক্ত সকল প্রতিষ্ঠানকে আসন্ন নির্বাচনের পূর্ব পর্যন্ত বিকেএমইএ’র সাথে আলোচনা ব্যতীত কোন ধরনের শ্রমিক ছাঁটাই না করা, কারখানা স্থানান্তর না করা, শ্রমিকদের মাসিক বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য এবং ছোট-খাট বিশৃঙ্খল পরিস্থিতি সতর্কতার সাথে সমাধানের অনুরোধ করার বিষয়টি বিকেএমইএ’র সভাপতি সভায় তুলে ধরলে উপস্থিত সকলে তা সাধুবাদ জানায় এবং সামনের দিনগুলোতেও এ নির্দেশনা মেনে চলার ব্যাপারে ঐক্যমত্য হয়। জাতীয় নির্বাচন জাতীয় স্বার্থেই গুরুত্বপূর্ণ। তাই জাতীয় স্বার্থেই উদ্যাক্তা, শ্রমিক নেতৃবৃন্দ, তথা শ্রমিক-সকলকে সমন্বিতভাবে যে কোনো ধরনের অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি এড়াবার জন্য একত্রে কাজ করার জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এক্ষেত্রে জাতীয় স্বার্থ যে সবার আগে, তা সকলকে অনুধাবনের কথা বলা হয়। তাই, নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত কোনো গার্মেন্টস-এ কোনো ধরনের শ্রমিক ছাঁটাই করা যাবে না, কারখানা স্থানান্তর করা যাবে না, কিংবা শ্রমিকদের বেতন-ভাতাদি যথাসময়ে প্রদানের বিষয়ে কোনোধরনের শৈথল্য প্রদর্শন করা যাবে না। আর যেসমস্ত ফ্যাক্টরি এখনো পর্যন্ত নভেম্বর’১৮ মাসের বেতন প্রদান করেননি, তাদেরকে আগামী ০৩ দিনের মধ্যে যে কোনো উপায়ে বেতন পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটালে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ও বিকেএমইএ’র পক্ষ থেকে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিকেএমইএ সভাপতি এ.কে.এম সেলিম ওসমান এম.পি. অত্যন্ত দুঃখের সাথে নারায়ণগঞ্জের ভোলাইল-এ অবস্থিত এন.আর গ্রুপ অব গার্মেন্টস-এ ভুলবুঝাবুঝির কারণে আজকের সৃষ্ট (বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর’১৮) অস্থিতিশীল শ্রম পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র শ্রমিক নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা না থাকার কারণেই এ ধরনের ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। তিনি সভায় মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এধরনের ক্ষেত্রে শিল্প পুলিশের পাশাপাশি শ্রমিক নেতৃবৃন্দকে দেশের স্বার্থে যে কোনো ধরনের অরাজকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দাবী জানান। উল্লেখ্য যে, এন.আর গ্রুপ অব গার্মেন্টস-এ সৃষ্ট ঘটনার কারণে শ্রমিকরা মারমুখো হয়ে উঠে এবং এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে যায়। তাদের দেখাদেখি পাশাপাশি অন্যান্য গার্মেন্টস-এর শ্রমিকরাও নেমে আসতে শুরু করে। ফলে, একটি অরাজকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে, দুঃখের বিষয় হচ্ছে শ্রমিকরা হুরোহুরি করে বের হবার সময় অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পরে এবং এই আতঙ্কের কারণে এন.আর গ্রুপ অব গার্মেন্টস-এর পলি নামের একজন শ্রমিক হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করে। বিকেএমইএ সভাপতি এ.কে.এম সেলিম ওসমান, এম.পি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাকে যথাযোগ্য সম্মান ও সহযোগিতা দিয়ে তার পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে বিকেএমইএ সভাপতি, সামনের দিনগুলোতে বিভিন্ন গার্মেন্টস-এ কর্মরত শ্রমিকদের এই ধরনের পরিস্থিতিতে কোনোভাবেই হুরোহুরি করে না নামার জন্য অনুরোধ করেন এবং নির্বাচনের আগ পর্যন্ত কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না করার জন্য অনুরোধ করেছেন।
এছাড়াও সভায় যে সকল গার্মেন্টস-এ শ্রমিক অসন্তোষসহ এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে, তা নির্মুল করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, বিকেএমইএ, বিজিএমইএ’র প্রতিনিধির সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়। এছাড়াও শিল্প পুলিশ, বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা সংস্থা, শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আসন্ন নির্বাচনের পূর্ব পর্যন্ত সমন্বিতভাবে শিল্প উদ্যোক্তাদের সাথে কাজ করে যে কোনো ধরনের সমস্যা মিটানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই নির্বাচন পূর্ববর্তী যে কোনো ধরনের অরাজকর পরিস্থিতি সরকারীভাবে কঠোর হস্তে দমন করা হবে।
পরে

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তৃতীয় একটি পক্ষ-সেলিম ওসমান

আগে

স্বৈরাচারের প্রেতাত্মাদের দুঃশাসনে জাতি দিশেহারা-কামাল

আগে
স্বৈরাচারের প্রেতাত্মাদের দুঃশাসনে জাতি দিশেহারা-কামাল

স্বৈরাচারের প্রেতাত্মাদের দুঃশাসনে জাতি দিশেহারা-কামাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.