বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের প্রধান কর্য্যালয়ের শুভ উদ্বোধন করেছেন আজমেরী ওসমান।
শুক্রবার রাতে শহরের চাষাঢ়ায় অবস্থিত উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসি্বে ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা আজমেরী ওসমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. আরিফ দিপু সংগঠনের সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, মহীলা নেত্রী শারমিন ইসলাম, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, মহানগরের সভাপতি শাহআলম সবুজ সহ অন্যান্যরা।

