বিজয় বার্তা ডট কম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে একেএম শামীম ওসমানকে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ্ শফি। এক বিবৃবিতে শফিউল্লাহ্ শফি বলেন, সাংসদ শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে মানুষের পাশে যেতে হয়, কোন পথ অনুসরণ করলে ইহকাল এবং পরকালের নাজাত পাওয়া যায়। আমি সাংসদ শামীম ওসমানকে কখনও এমপি হিসেবে দেখি নাই। তিনি শুধু এমপিই নন তিনি হচ্ছেন একজন অভিভাবক। তিনি যদি শুধু এমপি হতেন তাহলে সবাইকে বলতেন শামীম ভাই শামীম ভাই বলে স্লোগান দিতে বলতেন, কিন্তু কখনও তিনি এটা বলেন নাই। তিনি বিশেষ করে যুবসমাজকে বলেন আমার পিছে না এসে নিজের বাবা মায়ের পিছনে পড়ে থাক এবং বাবা মায়ের সেবা কর। আমি তোমার জন্য কিছু করতে পারব না। তোমার বাবা মা যদি তোমার জন্য একটু দোয়া করে বাস ঐ একটুকু দোয়াই তোমার জীবনের ভাগ্য গড়ে দেবে। তাই বেশী বেশী করে তিনি বাবা মায়ের খেদমত করার জন্য বলেছেন। বিবৃবিতে শফিউল্লাহ্ শফি আরো বলেন, কর্মীবন্ধব নেতা শামীম ওসমান বরাবরই নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাই একাদশ সংসদ নির্বাচনে একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সাংসদ শামীম ওসমানকের কাছে নিরাপদ। শফি বলেন, আজ শুক্রবার কাশীপুরের পাঁচটি স্থানে পথসভা করবেন সাংসদ শামীম ওসমান। পথসভায় সকল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উপস্থিত থাকার আহবান জানান শফি। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার উদার্ত আহ্বান জানান শফিউল্লাহ্ শফি।

