বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে সাংসদ শামীম ওসমানের বিকল্প নৌকার মাঝি নেই বলে মন্তব্য করেছেন কাশীপুর হইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান শ্যামল। তিনি বলেন, ২০১৪ সালে এই আসনে শামীম ওসমান আওয়ামীলীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর যে সকল উন্নয়ণ করেছেন, তার পূর্বে কোন এমপিই এত উন্নয়ণ করতে পারেনি। বিশেষ করে ডিএনডি বাঁধের ইন্নয়ন কাজ শুরু করে দিয়ে লাখ লাখ জনসাধারণকে অভিশাপ মুক্ত করেছেন তিনি। এক কথায় নারায়ণগঞ্জের উন্নয়নে সাংসদ শামীম ওসমানের বিকল্প নেই। তিনি বিগত ৯৬-২০০১ইং সালে সাংসদ নির্বাচিত হয়ে ২৬শ কোটি টাকার উন্নয়ন করে যে রেকর্ড গড়ে ছিলেন। এবারও তিনি তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে ৭ হাজার ৪শ কোটি টাকার উন্নয়ন করেছেন। তাকে আবারো নির্বাচিত করা হলে নারায়ণগঞ্জের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দেশের সবচেয়ে আধুনিক ইউনিভার্সিটি ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। তাই আগামীতেও শামীম ওসমানকেই নৌকার মাঝি হিসেবে আমরা নির্বাচিত করবো। আনিসুর রহমান শ্যামল এক বিবৃতিতে আরো বলেন, সাংসদ শামীম ওসমান একজন কর্মীবান্ধব নেতারা। নারায়ণগঞ্জে শুধু সাংসদ শামীম ওসমানের ডাকেই আওয়ামীলীগের লাখ লাখ নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। সাংসদ শামীম ওসমান নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করেছেন যে কারণে নারায়ণগঞ্জবাসী তাকে আধুনিক নারায়ণগঞ্জের রূপকার বলে জানেন। সাংসদ শামীম ওসমান একজন রাজনৈতিক নেতা হিসেবে যেমন সফল এবং সু-পরিচিত তেমনি উন্নয়নের ক্ষেত্রেও অদ্বিতীয়। সাংসদ শামীম ওসমানকে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরা রাজনীতির আইকন হিসেবে চেনে এবং জানেন।ন

