বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান যুবলীগের নেতাকর্মীদের একসাথে থাকার আহ্বান জানিয়ে বলেন, সামনে কঠিন লড়াই হবে, এই লড়াই হলো সমস্ত অপ শক্তির বিরুদ্ধে । যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধ্বংস করতে চায় এবং তাকে ধ্বংস করে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই লড়াই । লড়াইটা এতো সহজ না কঠিন হবে । আমাদেরকে ভোটের লড়াইতেও লড়তে হবে প্লাস সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
রবিবার ( ১১ নভেম্বর ) বিকেলে শহরের চাষাঢ়াস্থ রাইফেল ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শামীম ওসমান আরো বলেন, মনে রাখবেন যারা এতো দিন বলেছিলেন আমরা অবৈধ, বলেছিলো আমরা অবৈধ সরকার তারাই দাবি তুলছে শেখ হাসিনার সরকারকে আরোও দিন মাস থাকার জন্য । উদ্দেশ্য কি বলেন অবৈধ আবার বলে তিনমাস বেশি থাকতে । বুঝতে পারছেন তারা অন্য যেকোনো ষড়যন্ত্রের অপেক্ষায় আছে । আমাদের একটাই কাজ করতে হবে । সেটা হলো জনগণের কাছে যেতে হবে । শেখ হাসিনার শক্তি একটাই উপরে আল্লাহর রহমত নিচে জনগণ। ইনশাল্লাহ আওয়ামীলীগ ক্ষমতায় আছেন আবারও আসবেন ।
মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদস্য শিখণ সরকার শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, চঞ্চল মাহমুদ, আমজাদ হোসেন জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মহসীন মিয়া, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ,গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মোল্লা সহ অনেকেই ।
আলোচনা সভা শেষে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি ।

