BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সরকারের ‘উৎপীড়নের হিসাব’ রাখছে বিএনপি

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ১৩, ২০১৬
in ব্রেকিং নিউজ, রাজনীতি, লিড
0
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪

rijbiবিএনপি নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘অত্যাচার-উৎপীড়ন’ চালাচ্ছে দাবি করে এসবের হিসাব রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সন্ধ্যায় এক দোয়া মাহফিলে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কেউ মনে করবেন না যে, আপনাদের অন্যায়-অত্যাচার-উৎপীড়নের কথা সবাই ভুলে যাচ্ছে, এগুলো লিপিবদ্ধ হচ্ছে।’

সব ধরনের ‘অন্যায়-অবিচারের’ প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

বিএনপি নেতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চকবাজার থানা ছাত্রদল এর আয়োজন করে।

রিজভী বলেন, ‘সরকার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কর্তৃত্ব থাকবে, আর আমরা সবাই প্রজা। এখানে শেখ হাসিনা হচ্ছেন মহারানী এবং তার ছেলে রাজপুত্র। আমরা সবাই চাকর-বাকর। এই হলো দেশ। এখানে গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না।’

রিজভী বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে ক্ষমতাসীন দলের চক্রান্ত রয়েছে। এই কাজটি যিনি বা যারা করেছেন, সেই জেল সুপার ও সরকার মনে করছে, তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন। কিন্তু এটি তাদের ভুল ধারণা।

বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল বলেও দাবি করেন বিএনপির এই নেতা। সরকারের ‘অত্যাচার-নির্যাতনে’র বিরুদ্ধে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেছারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, তরিকুল ইসলাম টিটু, প্রথম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া প্রমুখ।

পরে

রাজধানীতে গ্রেপ্তার জেএমবির চার সদস্য রিমান্ডে

আগে

কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৩

আগে

কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.