বিজয় বার্তা ২৪ ডট কম
‘ধর্ম যার যার উৎসব সবার’ এই অঙ্গীকারে এসো শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করি এই লক্ষ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন ।
বুধবার ( ১৭ অক্টোবর ) বিকেলে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সৌজন্যে শহরের গলাচিপা কুড়িপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী মন্দির ও আশ্রম পূজা মন্ডপে এ বস্ত্র বিতরণ করেন তিনি ।
শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী মন্দির ও আশ্রম পূজা মন্ডপের সভাপতি রঘুনাথ মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সদস্য সায়েক শহীদ রেজা, সায়েম শহীদ রেজা, পূজা মন্ডপ কমিটির সহ সম্পাদক তপন মোদক প্রমুখ ।
এ সময় রবিউল হোসেন বলেন, আপনাদের এলাকার সন্তান আমার জন্য দোয়া করবেন আমি যেনো সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি । আর দোয়া করবেন নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের জন্য । আমি সব সময় আপনাদের পাশে ছিলাম ও থাকবো ।
