বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ইসদাইর এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। যুবকের নাম-পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিলো।
সাব্বির আলী আরও জানান, দুর্ঘটনায় এ যুবক নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি
