BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

যারা প্রার্থীতা ঘোষণা করেছেন তারাই আমার নির্বাচন করবে-সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
অক্টোবর ৫, ২০১৮
in লিড
0
যারা প্রার্থীতা ঘোষণা করেছেন তারাই আমার নির্বাচন করবে-সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়া নিয়ে এমপি সেলিম ওসমান ওসমান বলেছেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রার্থী হিসেবে ৮/১০ জনের নাম শোনা যাচ্ছে। যারাই নির্বাচনে নিজেদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দেখা যাবে তারা আমার নির্বাচনই করবেন। কারণ নির্বাচনে এই আসন থেকে কে প্রার্থী হবেন সে সিদ্ধান্ত দিবেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উনার ডিক্লেয়ারেশন নিয়েই আমি নির্বাচনে মাঠে নামবো।

বৃহস্পতিবার ৪ অক্টোবর দুপুরে বন্দর উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়াম ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি সেলিম ওসমান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফয়সাল সাগর, হান্নান সরকার, ও সুলতান আহম্মেদ, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মায়া, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম তাদের বক্তব্যে সরকারের পাশাপাশি এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে বন্দরের উন্নয়নের কথা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে আবারো এমপি সেলিম ওসমানকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে সকলের প্রতি অনুরোধ রাখেন।

সেলিম ওসমান আরো বলেন, আসলে আজকে এটা কোন নির্বাচনী সভা নয়। আর আবারো যদি কাউকে নির্বাচিত করার কথা বলতে হয়। তাহলে আমি বলবো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী ২৫ বছরে বাংলাদেশ যে উন্নত হবে তা অন্য কোন উন্নত দেশ চিন্তাও করতে পারবে না।

বন্দরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে বন্দরে সকল এলাকার রাস্তাঘাট গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সামনে ১০ কোটি, ২০ কোটি এবং ৫০ কোটি টাকার পৃথক ৩টি প্রকল্প আসবে। সামনে আরো উন্নয়ন হবে। সকল উন্নয়ন শেষ করতে চাই এখন এটাই আমার একমাত্র কাজ। তবে দু:খের বিষয় প্রধানমন্ত্রী সারাদেশে স্টেডিয়াম নির্মানের প্রকল্প নিয়েছে। কিন্তু আমরা বন্দরে এতো জায়গা থাকতে এখনো স্টেডিয়াম নির্মাণের জন্য একটা জায়গা কেউ বের করে দিতে পারলেন না। আমি বন্দর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করবো আগামী ১৫ দিনের মধ্যে স্টেডিয়ামের জন্য জায়গা খুঁজে বের করে দিবেন। কোন অবস্থায় যেন বন্দরের মানুষ বর্তমান সরকারের উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হয়।

বিগত দিনে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নিজের উপর হওয়া অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আমার কারখানা দখল করে ভাঙচুর লুটপাট করা হয়। আমার বাসায় গুলি করা হয়েছে। বন্দরে আমার একটা জমি ছিল। ওই জমিতে দেখা গেছে একজন এমপি সাহেবের নামে সাইনবোর্ড লাগানো হয়েছিল। অথচ উনি এ বিষয়ে কিছুই জানতেন না। উনি জানার পর উনার ছেলেকে দিয়ে সাইনবোর্ডে উঠিয়ে ফেলেন এবং যারা এমন কাজটি করে ছিলেন তাদের শাস্তির ব্যবস্থা করে ছিলেন। তাই আমি বলবো বন্দরে উন্নয়ন নিয়ে কোন রাজনীতি নয়। আমি যেখানে যাই সব মঞ্চে সকল দলের নেতারা উপস্থিত থাকেন। এটাই আমার সব থেকে বড় পাওয়া। রাজনীতি হবে মাঠে ময়দান আর উন্নয়ন হবে একত্রে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পিন্টু বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনা(ভূমি) শাহীনা শবনম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মন্ডল, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন সহ অন্যান্যরা।

পরে

প্রতিবন্ধীদের হাতে কার্ড তুলে দিলেন এমপি সেলিম ওসমান

আগে

ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আগে
সিদ্ধিরগঞ্জে সড়ক দূঘটনা ১ কিশোর নিহত

ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.