বিজয় বার্তা ২৪ ডট কম
তিতাস গ্যাস অফিসের ঠিকাদার শেখ মো: জিল্লুর রহমান মিলন’র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে তিতাস গ্যাস ঠিকাদার নেতৃবৃন্দ।
সোমবার (১ অক্টোবর) বাদ জোহর চাষাড়া বালুর মাঠস্থ তিতাস গ্যাস অফিসে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ’র উপমহাব্যবস্থাপক প্রকৌ. মো: মুকবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌ. মোহাম্মদ জয়নাল আবেদীন, ১৩নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সহ-সভাপতি মো: পারভেজ, তিতাস গ্যাস ঠিকাদার সভাপতি শাহ আলম টিপু প্রমুখ।
এ সময় মরহুম জিল্লুর রহমান মিলনের আত্মার মাগফেরাত কামনায় করে মোনাজাত পরিচালনা করা হয়।
