বিজয় বার্তা ২৪ ডট কম
চোখের সমস্যা জনিত কারনে বিদেশে চিকিৎসারত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসামনের চোখে অস্ত্রপাচার করা হতে পারে। হাসপাতালের চিকিৎসকেরা তাঁর চোখের পরীক্ষা নিরীক্ষা শেষে পরবর্তী করনীয় সম্পর্কে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। অপরদিকে তাঁর সুস্থ্যতা কামনা করে আল্লাহ্র দরবারে হাত উঠিয়েছেন প্রায় ১ হাজার এতিম শিশু।
বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর এমপি সেলিম ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে নারায়ণগঞ্জ শহরের ৪টি মাদ্রাসা ও এতিমখানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের উত্তর চাষাঢ়া উত্তর চাষাঢ়া এতিমখানা, খানপুর দারুস সালাম এতিম খানা, গলাচিপা গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, শীতলক্ষ্যা মাদ্রাসা ও এতিম খানায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে করে প্রায় এক হাজার এতিম শিশু তাঁর সুস্থ্যতা কামনা করে আল্লাহ্র দরবার হাত তুলে।
অপরদিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত এমপি সেলিম ওসামনের নিজ শিল্পপ্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর শ্রমিকেরা এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে কারখানার অভ্যন্তর স্বউদ্যোগে দোয়ার আয়োজন করেন। উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক সহ প্রায় আড়াইহাজার মানুষ দোয়ায় অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এমপি সেলিম ওসমান। এর আগে বিকেলে তিনি ইসদাইরে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ নবীনবরণ অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগদান করেছেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার বিষয় জানিয়ে উপস্থিত কয়েক হাজার শিক্ষার্থীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এমপি সেলিম ওসামন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য এমপি সেলিম ওসমান দীর্ঘ দিন চোখের সমস্যা ভুগছিলেন। অতিরিক্ত ডায়াবেটিকস এবং চোখে গ্লোকমার সমস্যা জনিত কারনে ইতোমধ্যেই একবার তাঁর চোখে অস্ত্র পাচার করা হয়ে ছিলো। কিন্তু শারীরিক ভাবে কিছু জটিলতা দেখা দেওয়ায় ওই সময় তাঁর দ্বিতীয় চোখের অপারেশনটিতে বিলম্ব হওয়ার কথা জানিয়ে ছিলেন চিকিৎসকেরা। এরপর দেশে ফিরে দীর্ঘ সময় তিনি আক্রান্ত চোখের কোন প্রকার চেকাপ না করায় গত কয়েকদিন ধরে তাঁর চোখের সমস্যা তীব্র আকার ধারন করে।
