বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানাগেছে,উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর চকের বাড়ি এলাকায় মালয়েশিয়া প্রবাসী হারুন অর রশিদের ঘরে খাটে বসা স্ত্রী আঁখি বেগমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচানো লাশ উদ্ধার করে থানা পুলিশ।
আঁিখ বেগমের পিতা আউয়াল জানান,প্রায় ৬বছর আগে তার মেয়ে আঁখি বেগমের সাথে বিজয়নগর চকের বাড়ি এলাকার ছিদ্দিকের ছেলে হারুন অর রশিদের সাথে বিয়ে হয়। তার ৪ বছর বয়সী ওমর ফারুক নামে এক পুত্র সন্তান রয়েছে। সম্পতি তার স্বামী হারুন অর রশিদ মালয়েশিয়ায় চলে যায়। স্বামী বিদেশ চলে যাওয়ার পর থেকে তার ভাসুর কবির হোসেন ও দেবর ইসমাইল বিভিন্ন কারনে আঁখি বেগমের উপর নির্যাতন চালাতো। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবারও তারা আঁখি বেগমের উপর নির্যাতন চালায়। ১৯ সেপ্টেম্বর সকালে আঁখি বেগমের থাকার ঘর থেকে ঘরে হাটু ঘেরে বসা অবস্থায় ফ্যানের সাথে তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ভাসুর কবির হোসেন ও দেবর ইসমাইল পালিয়ে যায়। তিনি জানান তারা দুজন তার মেয়েকে হত্যা করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান,ঘটনাটি রহস্যজনক। কবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।
