বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে রনির পরিবার ।
রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রনি কে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে পেতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।
মশিউর রহমান রনি ছোট ভাই মহিবুর রহমান রানা লিখিত ভাবে জানান,গত শনিবারআসকাল ১০ টায় পারিবারিক কাজে ঢাকার উদ্যোশে গিয়ে আর ফিরে আসেনি।রাত সাড়ে ১০ টায় অজ্ঞাত ফোন নাম্বার থেকে বলা হয় রনিকে ডিবি পুলিশ পরিচয়ে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
ডিবি,ফতুল্লা মডেল থানা পুলিশ,এসপি অফিসে গেলেও তারা রনিকে আটকের কথা অস্বীকার করে।এমনকি থানায় গেলেও তারা জিডি বা অভিযোগ নেয়নি সংবাদ সম্মেলন করাকালীন সময় পর্যন্ত রনির পরিবারের দাবী রনির বিরুদ্ধে যদি কোন মামলা থাকে তাহলে আদালতে সোর্পদ না থাকলে পরিবারের নিকট ফিরিয়ে দিতে আইন শৃংখলা বাহিনী ও সরকারের প্রতি জোর আহবান জানান।
মহানগর বিএনপি সিনিয়র সহ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান সংবাদ সম্মেলনে বলেন,প্রতিকার পাওয়ার জন্য এসেছি।রনির বিরুদ্ধে ফোজদারী মামলা থাকলে আইনের মাধ্যমে সমাধান হোক।এসপির সাথে দেখা করতে চাইলেও এসপি দেখা দেননি।আইন শৃংখলা বাহিনীর কি কোন দায়িত্ব নেই প্রশ্ন তুলে বলেন, পুলিশের উচিত জীবিত বা অক্ষত অবস্হায় উদ্ধার করে পরিবার ও কোর্টে সোপর্দ করা। রনির ব্যাপারে কাউকে দোষারোপ করছিনা সরকার বিচার করবে। রনির বাবা মা ও বোন হজ্বে আছে তারা চিন্তায় আছে।সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আরো বলেন,দেশের নাগরিক হিসেবে রনিকে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে সোর্পদ করার নিয়ম আছে যা রাষ্ট্রের কাজ।আমরা বিপদ গ্রস্থ।কাউকে দোষারোপ করে করে বিপদে পড়তে চাইনা।সুষ্ঠু তদন্ত করার ও রনিকে পরিবারের কাছে ফেরত দেবার দাবী জানান ।
আজাদ বিশ্বাস বলেন, রনি রাজনৈতিক কর্মী।গনতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার আছে।ওর বিরুদ্ধে ১৩টি মামলা আছে।যার সবগুলো রাজনৈতিক বাদী পুলিশ।
উপস্থিত ছিলেন, মশিউর রহমান রনির ভাই আবু সাইদ রুবেল, ছোট ভাই মহিমুর রহমান রানা, বড় ভাইয়ের স্ত্রী সানজিদা ইসলাম শিখা, খালা রাশিদা বেগম ও জাহানারা বেগম ।
