বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত সাংসদ নাসিম ওসামনের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন পতিœ পারভীন ওসমান। গতকাল বিকেলে মাসদাইর পৌর কবরস্থানে হাজারো নেতাকর্মী নিয়ে এসময় উপস্থিত ছিলেন তনয় আজমেরী ওসমান তার স্ত্রী সাবরীনা ওসমান জয়া ও ছেলে আরহাম ওসমান আলিফ। এছাড়াও দেখা গেছে জাতীয় মহীলা পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের।
এ ব্যপারে পারভিন ওসমান বলেছেন, দলীয় চেয়ারম্যান এরাশাদের কাছ থেকে নাসিম পরিবারের জন্য সবসময়ই গ্রীণ সিগন্যাল রয়েছে। তিনি বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসন নাসিম ওসমানের আসন। আর নাসিমের আসন তোমার আসন, তুমি মাঠে কাজ করতে থাকো। স্বামী মৃত্যুবরণ করার পর থেকেই আমার সন্তান আমি কাজ করে যাচ্ছি। তাছাড়াও স্বামী মৃত্যুবরণ করার পর থেকেই আমার সন্তান আমি জনগনের জন্য কাজ করে ওই নির্দেশনাকে সামনে রেখেই আমি আজ আমার স্বামী’র কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে কাজ করবো।
এর আগে হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে তার বাসভবনে পারভীন ওসমানের বৈঠক হয়। দীর্ঘক্ষণ তাদের দুজনের আলোচনা হয়েছে। এদিন এরশাদ পারভীন ওসমানকে মাঠে নামার জন্য গ্রিণসিগন্যালও দিয়েছিলেন। এদিকে পারভিন ওসমানকে মাঠে দেখে জাপা’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
