বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ২য় দিনের মত শহরের বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
নারায়ণগঞ্জ চাষাঢ়া বালুর মাঠে নবনির্মিত ভাষা সৈনিক সড়কের দুই পাশের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছন থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান । এ সময় বালুর মাঠ ভাষা সৈনিক সড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা বুল ডেজার দিয়ে ভেঙ্গে ফেলা হয় । এছাড়াও চাষাঢ়া শহীদ মিনারের পাশে অবৈধ চায়ের দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । শহীদ মিনারের ভিতরে অবৈধ ভাবে পার্কিং করা মটর সাইকেল কে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এখানে পার্কিং না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় । অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আজকের এ অভিযান পরিচালিত হচ্ছে । এবং শহরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের এ অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনগনকেও এই বিষয়ে সহযোগীতা করতে হবে। সবাই সচেতন হলে এই অবৈধ স্থাপনা আর বসাতে পারবে না।
শহীদ মিনার পরিচ্ছন্নতা বজায় রাখা সবার কর্তব্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিআরটিসি মটরযান পরিদর্শক মোঃ ইমরান খান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক পিন্টু সরকার, নাসিক পরিছন্ন কর্মকর্তা মোঃ আলমগীর হিরণ ।
