বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৪ আসনে আবারও নৌকার প্রার্থী হবেন বর্তমান সাংসদ একে এম শামীম ওসমান বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহ্জাহান খান।
রবিবার বিকেলে ফতুল্লা থানাধীন পাগলার মেরিন্ডারসনে বিআইডব্লিউটিএ স্টাফ কোয়ার্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো্ বলেন, শামীম ওসমান আওয়ামীলীগের একজন দক্ষ সংগঠক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও স্নেহভাজন এমপি। নারায়ণগঞ্জবাসীর কাছে তার জনপ্রিয়তা অনেক। তার প্রমান আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি। আমার খুব স্নেহের একজন মানুষ। আমি নারায়ণগঞ্জে কোন কাজ করলে তার সাথে পরামর্শ করে করি। সবসময় তার সাথে আলোচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি।তিনিও আমাকে সহযোগীতা করেছেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন উপলক্ষে ১০০ জনের নৌকার প্রার্থীর তালিকা করা হয়েছে। আর আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা হিসেবে শামীম ওসমানের নাম রয়েছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
শাহ জাহান খান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক উন্নয়ন করে চলেছেন। আজ দেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। এই মধ্যম আয়ের দেশে পরিনত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। মানুষের অন্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা খাতেও ব্যাপক ভূমিকা রাখছেন এই আওয়ামীলীগ সরকার। এ দেশের মানুষ এখন খালেদা জিয়ার জালাও পোড়াও চায় না। তারা চায় উন্নয়ন। আর এই উন্নয়ন চায় বলেই শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবেন।
