বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার(০৭ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ শাখার নির্বাচনের বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হয় যাতে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন ডা. ইকবাল বাহার-ডা. দেবাশীষ পরিষদ। এ পরিষদ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সমর্থিত। সভাপতি পদে ডা. চৌধুরী ইকবাল বাহার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদের অপর প্রার্থী ডা. শাহ নেওয়াজ চৌধুরী পেয়েছেন ১৩০ ভোট।সাধারণ সম্পাদক পদে ডা. দেবাশীষ সাহা পেয়েছেন ২১১ ভোট অপর দিকে প্রতিদ্বন্দি ডা. আতিকুজ্জামান সোহেল-ডা. নিজামউদ্দিন আলী প্যানেলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম আলী পেয়েছেন ১০৪ ভোট। সহ সভাপতি পদে ডা. ইকবাল ও ডা. দেবাশীষ প্যানেলেল বিজয়ী ডা. গোলাম মোস্তফা পেয়েছেন ১৩৯ ভোট। ডা. বিধান চন্দ্র পোদ্দার পেয়েছেন ২০০ ভোট। পরাজিত প্যানেলের ডা. আতিকুজ্জামান সোহেল পেয়েছেন ১৩০ ও ডা. হাফিজুর রহমান পেয়েছেন ১৩৭ ভোট। যার ফলে দীর্ঘ ২৩ বছর পর নতুন কমিটি পেল বিএমএ নারায়ণগঞ্জ জেলা শাখা।
মোট ৩৭২ ভোটারের মধ্যে ৩১৫ জন ভোটার ভোট প্রদান করেন।
আনুষ্ঠানিকভাবে শনিবার(০৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশনারর আহ্বায়ক ডা. সৈয়দ হামিদুল হক।
এইসময় ডা.ইকবাল- ডা.দেবাশীষ প্যানেলের লোকদের অভিনন্দন জানিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, নির্বাচনে জয়যুক্ত হওয়ায় স্বাচিপ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই ডা.ইকবাল,ডা.দেবাশীষ ও তাদের প্যানেলকে। ধন্যবাদ জানাই সেইসব ভোটারদের যারা স্বাচিপ মনোনীত ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে জয়ী করানোর জন্য। ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভাই-বোনদের। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পেয়েছি। যে একটি ঘটনা ঘটেছে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ভোট চলাকালীন কারোরই কিছু হয় নি। আর নির্বাচনের সাথে সম্পৃক্ত নয়। ভোটাররা ভোট দিয়েছে সেই ভোট গণনা হয়েছে প্যানেল জয়যুক্ত হয়েছে। আগামী দিনে যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে ডাক্তার এবং সাধারণ মানুষের স্বার্থে থাকে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি।
বক্তব্য শেষ করে ডা.ইকবাল, ডা.দেবাশীষ তাদের প্যানেলের অন্য প্রার্থীদের ফুলের মালা পরিয়ে দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু. সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

