বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবসহ ১৪ জন ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২৯ আগষ্ট) সকালে ঢাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সজিবকে। এর আগে মঙ্গলবার রাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মর্ডাণ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় ১৩ ছাত্রদল নেতাকর্মীকে।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে সোনাগাঁ থানার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত জাকারিয়া, সারোয়ার হিমেল, রুহুল আমিন রুবেল (৩) মো: আ: হালিম, মোঃ বিল্লাল হোসেন, মো: ফরহাদ হোসেন, ওমর ফারুক ইকবাল, মো: খোরশেদ আলম, শাহাজ উদ্দিন, আবুল বাশার, মোজ্জাম্মেল হক , কাজী হিমেল, ইউনুস ও সাইদুরসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সোনারগাঁ থানার মামলা নং ৫৬ তারিখ ২৯-০৮-২০১৮। এ মামলায় গ্রেফতারকৃত ১৩ জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে প্রেরণ করা হলে আদালত আগামী ৩ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে।
মামলার বাকী আসামিরা হলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মনির হোসেন, খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, শামীম, আমানউল্লাহ আমান, খায়রুল ইসলাম সজীব, হাজী শাহ জাহান মেম্বার, নুরে ইয়াসিন নোবেল, হাজী সেলিম হক, মোমেন খান, আপেল, মজিবুর রহমান, হানিফ, সালাউদ্দিন সালু, হাবিবুর রহমান হবু, বজলুর রহমান, ফয়সাল আহমেদ, কাজী নুরুল, বিল্লালসহ অজ্ঞাত আরো ২০/৩০ জন।
এদিকে এ মামলায় ২০ নং আসামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবকে বুধবার (২৯ আগষ্ট) সকালে ঢাকার বসুন্ধরার বাসা থেকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, সোনাগাঁ থানার একটি বিস্ফোরক মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) তাকে কোর্টে প্রেরণ করা হবে।

