বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের উন্নয়নকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আমার এ লিফলেট বিতরণ কর্মসূচী ।
আওয়ামীলীগের বিপর্যয় সময়ে দলের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতেই তিনি এসব করছে ।
সোমবার ( ৩০ জুলাই ) বিকেলে শহরের নিতাইগঞ্জ হতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের বিশাল শোডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক লিফলেট বিতরণ করে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন । শহরের নিতাইগঞ্জ হয়ে দুই নং রেল গেইট দিয়ে চাষাড়া চত্বর ঘুরে দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাপ্ত ঘটে ।তিনি আরো বলেন, ৭১ সালের পরাজিত শক্তি জামাত বিএনপি চক্র আবারও দেশ কে অস্থিতিশীল পরিস্থিতি করতে পাঁয়তারা চালাচ্ছে । তাই আমাদের সজাগ থাকতে হবে । কারন সামনে জাতীয় জাতীয় নির্বাচন । আমাদের কে কাজ করতে হবে । যাতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে । তাই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আপনারা কাকে ভোট দিবেন । তিনি আরো বলেন, আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দলের প্রয়োজনে আমরা সবাই একসাথে । আমাদের মাঝে কোন বিভেদ নাই । আমাদের একটাই চাওয়া আমরা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ আসনে নৌকা মার্কা চাই । যাকেই নৌকার প্রতীক দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো । তাই আগামী নির্বাচন কে সামনে রেখে সদর ও বন্দরে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন ও মহল্লায় আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্গ গড়ে তুলতে হবে ।

এ সময় আবু সুফিয়ানের সাথে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, হুমায়ূন কবির, কদম রসূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ সভাপতি জামির হোসেন রনি, যুবলীগ নেতা হারুন সরকার,মাকছুদুর রহমান জাবেদ, আমিনুল ইসলাম নিপু, জার্মান খন্দকার সহ অন্যান্যরা।

