বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাবের ক্রসফায়ারে নিহত সোনারগাঁ থানা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি, অর্পণ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আলমগীর বাদশার পরিবারের পাশে এসে সমবেদনা জ্ঞাপন করেন অর্পণ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীথিকা বিনতে হোসাইন ।
শুক্রবার ( ২৭ জুলাই ) সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর বাড়িভাড়া এলাকায় নিহত আলমগীর বাদশার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করে এ সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এ সময় তিনি নিহত আলমগীর বাদশার স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন ।
তিনি বলেন, জাতীয়তাবাদী ক্ষতিগ্রস্ত পরিবার ও সমাজের নিপীড়িত মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই অর্পণ বাংলাদেশ সংগঠনের সৃষ্টি হয়েছিল । আলমগীর বাদশার অর্পণের একজন সক্রিয় কর্মী ছিল । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত আলমগীর বাদশার পরিবার কে আগামী ( ২ আগষ্ট ) ঢাকা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এক কালীন অনুদান পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে । আর প্রতি মাসে শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে আলমগীর বাদশার তিন সন্তানের যাবতীয় শিক্ষার খরচের দায়িত্বে বহন করবে অর্পণ বাংলাদেশ ।
নিহত আলমগীর বাদশার স্ত্রী সুরাইয়া বেগম, বড় ছেলে জান্নাত মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে, বড় মেয়ে আজমেরী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী ও ছোট ছেলে আজান ।
উপস্থিত ছিলেন, অর্পণ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম শৈবাল হোসেন, এ কিউ এম বদরূদ্দোজা, শওকত, কাজী জিয়া উদ্দিন বাসেত, আপেল মাহমুদ , এম আরিফুর রহমান , আকরাম আহমেদ, অর্পণ বাংলাদেশ জেলা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, জেলা কমিটির আহ্বায়ক মোঃ আশ্রাফ মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুল হাসান রবিন, সদস্য মোঃ রুবেল হোসাইন, মোঃ নাদিম হোসাইন, সদর থানা কমিটির আহ্বায়ক তরিকুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রনি, সদস্য সচিব নাজমুল হাসান রাব্বি, সদস্য মোঃ সুজন, সোনারগাঁ থানা কমিটির আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক, সদস্য সচিব কাজী হিমেল, সদস্য জিয়াউল হক, মোঃ সাইফুল ইসলাম, ইকবাল প্রধান, মোঃ মতিন প্রমুখ ।
