বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জুলাই (বুধবার) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা নির্ধারিত থাকে, তাহলে পরীক্ষা কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন।
