বিজয় বার্তা ২৪ ডট কম
সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা মোঃ শাহ আলম ভূঁইয়া কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
বুধবার ( ২৭ জুন ) সন্ধ্যায় শহরের মিশন পাড়া এলাকায় এই শুভেচ্ছা জানানো হয় ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এস এম শৈবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আঃ জব্বার, জেলা ছাত্রদল নেতা তরিকুল হাসান লিংকন, মঈনুল হাসান রবিন, শাহাজাদা আলম রতন, সামাউন ইসলাম স্বর্ণা, রাসু মৃধা, মোঃ লিটন, মোঃ মহসিন, মাসুদ রানা, সাইফুল ইসলাম বিদ্যুৎ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন, মোঃ মোজাম্মেল হক, মোহাম্মদ সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম সরকার, কাজী হিমেল, নিপুন খান, আবুল হাসনাত,তারেক মাহমুদ, মিজান, মতিন, রাসেল, ফতুল্লা থানা ছাত্রদল নেতা ওমর ফারুক শোভন, আব্দুর রহমান পিয়েল, জুবায়ের আহমেদ জাবেদ, জহিরুল ইসলাম রনি, মোহাম্মদ সুজন, সবুজ হোসেন সুজন, সাদা শাহাদাত, শাকিল মৃধা, মোঃ নাদিম, নাসির, সাজ্জাদ, রোমান, কাশেম, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ লিটন, ছাত্রদল নেতা নাদিম হোসাইন, শুভ খান প্রমুখ ।
এ নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি হলো স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য । শহীদ জিয়া আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেকোনো কর্মসূচি ঘোষণা করা হবে তা জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে পালন করবে । তিনি আরোও বলেন, দলের জন্য নিবেদিত প্রাণ এবং বিগত দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের নির্মমভাবে নির্যাতন ও কারাভোগ করেছেন তাদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ।
