বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও নগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের জানাযায় রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক সহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ।
রবিবার ( ১০ জুন ) বাদ জোহর শহরের ডিআইটি মসজিদের সামনে মরহুম জাহাঙ্গীর আলমের জানাযা অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক এমপি গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সহ এড. আসাদুজ্জামান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি সহ অনেকেই ।
প্রসঙ্গঃ ( ১০ জুন ) দিবাগত রাতে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে– রাজিউন)। জানাযা শেষে মাসদাইল পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
