বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর বিএনপি’র সভাপতি আবুল কাউছার আশা সহ ৫ জনকে আটক করেছে সদরথানা পুলিশ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে দেওভোগ পাক্কা রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে নব-গঠিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করে। শনিবার (৯ জুন) বেলা ১টায় দেওভোগ পাক্কারোডস্থ গামের্ন্টস গলি থেকে মিছিলটি বের হয়ে হৃদমপ্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় আবুল কাউছার আশার নেতৃত্বে আরও উপস্থিত ছিলো, মহানগর স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মোশারফ হোসেন, রাজু আহম্মেদ রাজু, জাহিদ, এমএম সাগর, রাজু সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দু।
পরবর্তীতে মিছিল কারীরা দেওভোগ বড় মসজিদের সামনে দিয়ে যাবার সময় পুলিশের উপস্থিতিটের পেয়ে দিকবেদিক ছুটাছোটি শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবুল কাউছার আশা ও আকাশ নামের একজনকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের অটোর উপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিক্ষোভ কারীদের ধাওয়া করে এ সময় ঘটনাস্থল থেকে স¤্রাট আকাশ, পাপ্পু, সোহেল নামের আরও ৩ জনকে আটক করে। এ ঘটনায় সদরথানার সহ-কারী উপপরিদর্শক সাইদুর ও কনেশট্রবল এমদাদ আহত হয়। এ বিষয় সদরথানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।
