বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েতউদ্দিন বলেছেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনায় তাকওয়া অর্জণের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর আত্মা পরিশুদ্ধ হলেই একজন খাটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো, পারবো মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর যোগ্য উম্মত হতে। তখনই এ সমাজে ভ্রাতৃত্ব আর মৈত্রির বন্ধন রচিত হবে, আর সমাজ থেকে দুর হবে সকল অন্যায়, অবিচার, হত্যা, মাদক আর অশ্লিল বেহায়াপনা।
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (২৩ মে) শহরের হোয়াইট হাউজ রেষ্টেুরেন্টে এ্ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমি পেশায় একজন আইনজীবী হওয়ার সুবাদে কোর্ট প্রাঙ্গণেই আমাকে থাকতে হয়। আর সে সুবাদে আমি দেখেছি মামলায় জর্জরিত হয়ে আদালতে বেশী আসে বিএনপি’র নেতাকর্মীরা, আর দেখি ইসলামী দলগুলোর নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরাঘুরি করতে। বর্তমান সরকার পাশর্^বর্তী দেশের প্ররোচনায় ইসলামকে ধ্বংষের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, অধিকারের পক্ষে যারা কথা বলে, তাদেরকেই মামলা হামলা দিয়ে নিশ্চিহ্ন করতে চাইছে, সাধারণ মানুষের সমস্ত অধিকার হরণ করেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলার কারনে বিএনপি’র চেয়ারপার্সণ, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধমৃীনী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমরা ইসলামী দলগুলো অরাজনৈতিকভাবে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটাতে পারি। কিন্তু রাজিৈনতকভাবে নানা দলে ভাগ হয়ে যাই। কিন্তু বাম দলগুলোর কোন জন সমর্থন নেই। ইনু মেননদের আলাদা নির্বাচন করতে দিলে শোচনীয় পরাজয় ঘটবে নিশ্চিত। তারপরেও শুধুমাত্র রাজনৈতিকভাবে তারা ঐক্যবদ্ধ হওয়ার কারনে এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে। বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আওয়ামীলীগ ও বিএনপি মিলে জোট করলেও ইসলামী ঐক্যের কাছে হারতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি জাকির হোসেন কাশেমী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদসহ শহরের বিশিষ্টজন ও সংগঠনের নেতৃবৃন্দ।
