বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫০ পিছ ইয়াবা ৩শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ আভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে থানার আলীনগর এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে নিজাম উদ্দিন, বন্দর কলাবাগান এলাকার মজিদ ব্যাপারীর ছেলে শাহ আলম ওরফে কইতর শাহ আলম,বাড়ইপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে জিকু,ও জহরপুর এলাকার ধীরেন চন্দ্র দাসের ছেলে দুলাল চন্দ্র দাস। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু হয়েছে। ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
বন্দর পৌর যুবলীগ নেতা সুমনের বিবৃত্তি
সুকমল চন্দ্র দে যুবলীগের কেউ নন
স্টাফ রিপোর্টার:
সুকমল চন্দ্র দে’কে যুবলীগ নেতা উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুমন। সাংবাদিকদের কাছে প্রদত্ত এক বক্তব্যে সুমন জানান,সুকমল চন্দ্র দে আমাদের নারায়ণগঞ্জ মহানগর,বন্দর থানা,পৌর কিংবা ওয়ার্ড যুবলীগের কোন সদস্যও নন। সুতরাং যেখানে কোন প্রকার সদস্য পদও তার নেই সেখানে সুকমল চন্দ্র দে’কে যুবলীগ নেতা উল্লেখ করার ব্যাপারে প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। দয়া করো আপনারা যার যে পদ-পরিচিতি রয়েছে সেইভাবেই তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করবেন। সমাজে কিছু কিছু সুবিধাবাদী ব্যাক্তি আছে যারা পদ-পরিচয় দিয়ে ব্যাক্তিগত ফায়দা লুটার অপচেষ্টায় লিপ্ত থাকে। তাদের মিথ্যা প্ররোচনায় প্রলুদ্ধ হয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত না করার স্বার্থে মিডিয়ার সর্বস্তরের ব্যাক্তিবর্গের প্রতি আবারো অনুরোধ জানাচ্ছি। আপনারা সত্য এবং সঠিক তথ্য উপস্থাপন করুন। এতে সমাজ এবং সমাজের মানুষগুলো উপকৃত হবে।
