বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১, মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে নারায়নগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ ঋষীপাড়া হইতে মোঃ আব্দুল(২৮), পিতা-মৃত রশিদ মোল্লাকে গাঁজা বিক্রয়রত অবস্থায় ০৫(পাঁচ) পুড়িয়া অনুমান ২০ গ্রাম গাাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। সোমবার পৌনে ১টায় এ অভিযান চালানো হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়নগঞ্জ কাবেরী রায় মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত মাদক বিক্রেতা মোঃ আব্দুল কে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ক্রমিক নং- ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করিয়া ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় মাদক বিক্রয়, পরিবহন ও সেবন করে আসছিল।
