বিজয় বার্তা ২৪ ডট কম
আমার নিজ হাতে তিনজন রত্নগর্ভা মা কে সম্মাননা দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি । কারন আমার মা একজন রত্নগর্ভা মা বললেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম ।
সোমবার ( ২১ মে ) বেলা এগারোটায় বিশ্ব মা দিবস উপলক্ষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হলি উইলস স্কুলের আয়োজনে তিনজন রত্নগর্ভা মা কে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন তিনি আরোও বলেন, আজ আমি এক সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সেবা প্রদান করতে পারছি তা শুধুমাত্র আমার মায়ের জন্যই । তিনি যদি আমাকে ছোট থেকে মায়া মমতা লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করতে তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম না । আমি আমার রত্নগর্ভা মা কে নিয়ে গর্ববোধ করি । এমনি ভাবে প্রতিটি সন্তানদের কাছে তাদের মা একজন রত্নগর্ভা মা । কারন সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের গুরুত্ব অপরিসীম ।
এ সময় বিশ্ব মা দিবসের রত্নগর্ভা মা সম্মাননা পেলেন বিশিষ্ট সমাজ সেবক ও নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সাবেক সদস্য নিজামুল ইসলাম বকুল’র সহধর্মিণী মিসেস নার্গিস ইসলাম । মোঃ রফিক উল্লাহ এর সহধর্মিণী শামসুর নাহার । ডাঃ মকবুল হোসেনের সহধর্মিণী নাজমা বেগম ।
উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল হক, হলি উইলস স্কুলের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আঃ সালাম প্রমুখ ।

