বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ২৬পিস ইয়াবা সহ মজিবর নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
বুধবার সকালে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগস্থ পানির ট্যাংকি এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত মজিবর রহমান (৪৫) পশ্চিম দেওভোগ এলাকার পানির ট্যাংকি এলাকার মৃত তমিজউদ্দিন মিয়ার ছেলে।
র্যাব-১১ ‘র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকালে র্যাব-১১, নারায়নগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দেওভোগস্থ পানির ট্যাংকি এলাকায় অভিযানি চালিয়ে তাকে আটক করেন। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলেছ।
