বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম নাসিম ওসমানের সহধর্মীনী পারভীন ওসমান বলেছেন, এটি কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। আপনারা ভালোবেসে আমার স্বামীকে স্মরণ করে তার জন্য দোআ ও মাহফিলের আয়োজন করেছেন, তার জন্য আমি এবং আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনজন সংগঠন ও ১৩নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩ মে) বাদ জোহর চাষাঢ়া বালুর মাঠে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি বলেন, এধরণের অনুষ্ঠানে আমি অনেক সময় যেতে চাই না। কেন না আমি নিজেকে ধরে রাখতে পারি না। নাসিম ওসমান নেই, এই কথাটা আমি আজো মেনে নিতে পারিনি। শুধুমাত্র আপনাদের ডাকে আপনাদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে হাজির হয়েছি। আপনারা সকলেই আমার স্বামীর জন্য দোআ করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন। পাশাপাশি আমার পরিবারের জন্য দোআ করবেন, যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন বলেন, নাসিম ওসমান শুধু একজন নেতাই ছিলেন না, তিনি দুঃখী মানুষের বন্ধু ছিলেন। কর্মীদের দুঃখ কষ্টে তিনি সর্বদা এগিয়ে আসতেন। তাদের সহযোগীতা করতেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জাতির পিতার মৃত্যুর পর নব বধূকে বাসর ঘরে ফেলে এই অকতুভয় সৈনিক বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে বেড়িয়ে পড়েছিলেন। তার মতো নেতৃত্ব হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি এখনো তার হাজারো কর্মীর অন্তরে বেঁচে আছেন।
১৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, ড: হাবিবুর রহমান, শ্যামল, রফিকুল ইসলাম, আবুল খায়ের, পারভেজ, সোহেল, জিু, আরিফ, আকতার, মান্না, কামাল, মোস্তফা প্রমূখ।

