বিজয় বার্তা ২৪ ডট কম
সদস্যদের ভালবাসায় আর গ্রুপের এডমিন , মোডারেটরদের অক্লান্ত পরিশ্রমে ঝাকজমকভাবে নারায়ণগঞ্জস্থান গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
এক লাখ সদস্য হওয়ায় বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টায় চাষাঢ়া বাগানবাড়ি রেস্ট্রুরেন্টে শুরু হয় নারায়ণগঞ্জস্থান গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠান। এরপর একে একে সদস্যদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় গেট টুগেদার। আরজে আকাশের কৌতুক মিশানো উপস্থাপনায় জমে উঠে অনুষ্ঠানটি। কৌতুক আর বেলুন ফুলানো প্রতিযোগীতার খেলায় সৃষ্টি হয় আনন্দঘন মুহূর্ত। সবাইকে সাথে নিয়ে এডমিন আরেফিন রওশন হৃদয় কেক কাঁটেন। কেক কাঁটা শেষে শুরু হয় রাতের খাবার। খাবার শেষে সদস্যরা আসে গেট টুগেদারের আকর্ষন আগুন পান ভোজনে। আগুন পান আর ছবি তোলায় ব্যস্ত ছিলেন সবাই। এদিকে নিকন ব্যান্ড দলের মন মাতানো গানে মাতিয়ে তোলেন সবাইকে। তাদের সুন্দর গানে,র্যাফেল ড্র আর বিজয়ীদের পুরস্কার প্র্রদান ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে রাত ৯ টায় শেষ হয় গেট টুগেদার।
নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন হৃদয় তার প্রতিকৃতিয়ায় ব্যক্ত করেন, এই গ্রুপটি নারায়ণগঞ্জের মানুষের নিয়ে গঠিত। ২০১০ সালে আমরা এর যাত্রা শুরু করি। সদস্যদের ভালবাসায় আজ তা এক লাখ সদস্যে পৌছেছে। সকল কর্মব্যস্ততার মধ্য দিয়ে মোডারেটর আর আমি এই গ্রুপটি পরিচালনা করি। আমরা ক্ষুদ্র প্রয়াস নামে একটি অনুষ্ঠান করি সেখানে অসহায় মানুষদের সহযোগীতা করি। গ্রুপের সদস্যদের ভালবাসায় তা সম্ভব হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই গ্রুপটিকে ভালভাবে পরিচালনা করতে পারি। গ্রুপের পোস্ট বা আইডি সম্পর্কে আপনাদের কোন অভিযোগ থাকলে আমাদের রিপোর্ট করবেন আমরা তার জন্য ব্যবস্থা নিবো। সর্বোপরি আপনাদের সহযোগীতায় আমরা এই গ্রুপটিকে আরো বড় করতে চাই। এই গ্রুপটি আপনার আমার সকল সদস্যদের তাই আপনাদের সহযোগীতা কামনা করছি। সবশেষে তিনি গেট টুগেদার অনুষ্ঠানে অংশগ্রহন করায় উপস্থিত সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

